সহচরী ৮, রীতা কর্মকার

সহচরী ৮ রীতা কর্মকার আন্তর্জাতিক মিউসিক দিবস ছিল গত শনিবার। এটা জুন মাস। এই মাসের সহচরী হলেন ক্যালগরিবাসী রীতা কর্মকার। রীতার খবর আমি পাই আমার বন্ধু কাকলির কাছে।  এম বি এ রীতার নিজের একটি কন্‌সাল্টিং ফার্ম আছে।এছাড়াও প্রসিদ্ধ গানের শিল্পী, সুরকার, গানের স্কুল আছে এবং মিউসিক ইনস্ট্রাক্টার (Instructor)। রীতা স্ত্রী এবং মা। এক্কেবারে দশভুজা। নাঃ … Continue reading সহচরী ৮, রীতা কর্মকার →

আমার কথা, জুন ২০১৯

আমার কথা জুন, ২০১৯ জুন মাস চলে এল, আজকে ১৫ই জুন। এই মাসের সহচরীর পোষ্টএর জোর প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে কলকাতা-তথা পশ্চিমবঙ্গে জুনিয়ার ডাক্তারদের জোর আন্দোলন চলছে। প্রচন্ড কাজের চাপ কমানোর জন্য। মনে পড়ে অনেক বছর আগে (আমি তখন ইউনিভার্সিটি তে পড়ি) এরকম আন্দোলন হয়েছিল। এদেরকে ছাড়া হাস্পাতাল চলবে না, আর এদের কে দিয়েই বেশিরভাগ পেশেন্ট … Continue reading আমার কথা, জুন ২০১৯ →

সহচরী ৭ সুকন্যা ঠাকুর মুখ্যার্জী

কবিগুরুর জন্মতিথি উপলক্ষে এবার আমার সহচরী ৭ হলেন ঠাকুরবাড়ীর মেয়ে সুকন্যা ঠাকুর মুখার্জী। গগনেন্দ্রনাথ ঠাকুর সুকন্যার প্রপিতামহ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গগনেন্দ্রনাথের কাকা। পিতামহ কনকেন্দ্রনাথ ঠাকুর ছিলেন গগনেন্দ্রনাথের ছোটছেলে। এই হল বাবার দিকের পরিচয়। মায়ের দিক থেকে চিল্ড্রেন্স লিটিল থিয়েটার (সি এল টি) বা অবনমহলের সৃষ্টিকর্তা শ্রী সমর চ্যাটার্জী হলেন তার মাতামহ।এই দাদু ছোট্ট সুকন্যার (ঝুমকু)জীবনে … Continue reading সহচরী ৭ সুকন্যা ঠাকুর মুখ্যার্জী →

আমার কথা মে, ২০১৯

আমার কথা মে’ ২০১৯ ২৫ শে  বৈশাখ এল আবার চলেও গেল। আমার লেখা পোষ্ট করতে এবার একটু বেশী দেরী হয়ে গেল।আমাদের জীবনে রবিঠাকুর ওতপ্রত ভাবে জড়িয়ে আছেন। জীবনে এমন মুহূর্ত আসেনা যাতে আমরা তাঁকে স্মরণ করিনা!  কি আশ্চর্য তাই না! আমাদের সবরকম মোমেন্টের গান লিখে গিয়েছেন এই অসাধারণ মানুষটি। জীবন এখন এক গভীর দিঘির জলের … Continue reading আমার কথা মে, ২০১৯ →

খুচখাচ রান্না/এপ্রিল, ২০১৯

ডিসঃ সিম-ধনেপাতা রেসিপিঃ মীরা চ্যাটার্জী উপকরণঃ ১) ১/২ পাউন্ড সিম ২) ১ আঁটি ধনেপাতা ৩)১ চা চামচ কালোজিরা ৪) ১ টি কাঁচালংকা ৫) ২ টেবিল চামচ সর্ষের তেল   পদ্ধতীঃ স্টোভে প্যান বসিয়ে দেড় চামচ(টেবিল) সর্ষের তেল দাও। তেল গরম হয়ে গেলে কালো জিরে দিতে হবে। কালো জিরে ফুটতে শুরু করলে, কাঁচা লংকা দিতে হবে। … Continue reading খুচখাচ রান্না/এপ্রিল, ২০১৯ →

সহচরী ৬ অনুমিতা রয়

সহচরী ৬ অনুমিতা রয়   আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার গান......। এবারের সহচরী ৬ অনুমিতা রয়। আমার বন্ধু পিয়ার কাছে অনুমিতার সন্ধান পাই। একজন ক্রিয়েটিভ মহিলা, গৃহিনী, মা এবং দীর্ঘদিন কলম্বাসবাসী। অনুমিতার সাথে কথা বলার পর থেকেই আমার মনের মধ্যে কবিগুরুর গানের কথা … Continue reading সহচরী ৬ অনুমিতা রয় →

আমার কথা এপ্রিল ২০১৯

  তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দুর হয়ে যাক      এসো হে বৈশাখ এসো এসো। ফিরে এলাম সহচরীর ব্লগ পোষ্ট নিয়ে। এপ্রিল মাস মানেই পয়লা বৈশাখ। দেশে গরম পড়ে গেলেও এদেশে কিন্তু একটু শীত শীত ভাব আছে। ভোরবেলা আর সন্ধ্যাবেলা গায়ে হালকা কিছু দিয়ে বেরোতে হয়।বসন্তের প্রথম ফুল টিউলিপ, ড্যাফোডিল ফুটতে শুরু … Continue reading আমার কথা এপ্রিল ২০১৯ →

আমার কথা

      আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  আমার  ব্লগ পোষ্ট করলাম। সবাই কে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। বিশেষ কিছু নতুন করে বলার নেই। আমার সহচরী ৫ স্বাতী সিন্‌হার লেখা একটি কবিতা সবার জন্য পোষ্ট করলাম। নারী দিবস স্বাতী সিন্‌হা একটি আট বছরের মেয়ে ফেরেনি আর স্কুলের পরে বাড়ির পাশে বল খেলতে গিয়ে, দোমড়ানো … Continue reading আমার কথা →

সহচরী ৫ স্বাতী সিন্‌হা

  আমার এই মাসের সহচরী হলেন স্বাতী সিন্‌হা। একদিকে IT Program Manager and Project Manager অন্যদিকে Real Estate Agent,  কবিতা তার ‘জন্মকবচ’। কবিতা পড়েন,আবৃত্তি করেন, একটু আধটু লেখেন। তার সাথে আছে নাটক ও শ্রুতিনাটক লেখেন বাংলায়। বাকিটা ক্রমশঃ প্রকাশ্য। স্বাতীর জন্ম কলকাতার যাদবপুরে, পৈতৃক বাড়ীতে। বাড়ীর লাগোয়া বাগান-আমগাছ, পেয়ারাগাছ ইত্যাদির স্মৃতি মনে ভিড় করে আসে।দুই … Continue reading সহচরী ৫ স্বাতী সিন্‌হা →

সহচরী ৪/ দূর্বা মুখোপাধ্যায়

আমার সহচরী ৪ হলেন দূর্বা মুখোপাধ্যায়। ক্লীভল্যান্ড নিবাসী কোমল মনের এই মেয়েটি পেশায় সায়েন্টিস্ট, শিক্ষিকা, নেশা ছবি আঁকা। জীবনে অনেক দূর্গম বাঁধা অতিক্রম করেছেন ও করছেন। ওর সাথে কথা বললে মনে হয় জীবনের ছোট ছোট দুঃখ, মান-অভিমান, পাওয়া-না-পাওয়া কিছুই নয়। আমাদের আরো বড় বড় বাঁধাকে অতিক্রম করার শক্তি মনে রাখা উচিত। দূর্বাদিই তার প্রকৃত প্রমান। … Continue reading সহচরী ৪/ দূর্বা মুখোপাধ্যায় →