সহচরী ৩১/ ডিসেম্বর ২০২৪

অরুন্ধতী ঘোষ অনেকদিন পরে সহচরীদের নিয়ে এলাম। কাজের চাপে প্রায় দুবছর পারিনি। আবার শুরু করলাম। এবারে আমি আমার প্রথা ভেঙ্গে দেশের সহচরীদের নিয়ে এলাম। এরা নিজেদের কারখানায় যা তৈরী করে সেই মেশিনটি আমার নিজের কর্মজীবনে ভীষনভাবে লাগে। তাই গভীরভাবে এদের প্রোডাক্ট-এর মর্ম বুঝি। বাকিটা আপনারা পড়ে নেবেন। দুই প্রজন্মের যৌথ প্রয়াসের কারখানাব ছবি ১) মেয়ে … Continue reading সহচরী ৩১/ ডিসেম্বর ২০২৪

আমার কথা/ অক্টোবর/২০২৪

প্রবাসে শরত অরুন্ধতী ঘোষ ছবি ১) প্রবাসের কাশফুল কে বলে আমাদের প্রবাসে দেশের মতো শরতের দেখা পাওয়া যায় না? নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, কাশ ফুল? এদেশে সবই আছে। খুঁজে নিতে হয়। সুদীর্ঘ হাইওয়ের দুধারে অনেক কাশ ফুলের মতোই ফল্‌ গ্রাস (Fall Grass) দেখলে দেশের ক্ষেতের ধারে দেখা কাশ ফুলের কথা মনে পড়ে যায়। … Continue reading আমার কথা/ অক্টোবর/২০২৪

আমার কথা/ অগাষ্ট ২০২৪

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো......... টিউলিপের দেশে অরুন্ধতী ঘোষ ছবি ১) টিউলিপ ক্ষেত, কিউকেনহফ বটানিক্যাল গার্ডেন্‌স বিখ্যাত টিউলিপের বাগান  নেদারল্যান্ডসের লিসে (Lisse) অবস্থিত। এবারে বলব এই বাগান ঘোরার গল্প। অ্যামস্টারড্যাম থেকে অনেক রকমের ব্যাবস্থা আছে এই কিউকেনহফ (Keukenhof) বটানিক্যাল গার্ডেনে যাবার। আমাদের এই ট্রিপে ছিল প্রথমে বোটে করে ক্যানাল দিয়ে গিয়ে পুরনো উইন্ডমিল দেখে … Continue reading আমার কথা/ অগাষ্ট ২০২৪

আমার কথা/জুলাই ২০২8

এবারে রেমব্রাঁ, ভারমের ও ভ্যান গোঁর দেশে অরুন্ধতী ঘোষ ছবি ১) ভিনসেন্ট ভ্যান গোঁর পেন্টিং আগের বারে লিখেছিলাম ব্রাসেলস বেড়ানোর গল্প। এবারে অ্যামস্টারড্যাম ঘোরার কথা লিখছি। এয়ারপোর্ট থেকে একটা হোটেলে উঠে স্নান সেরে আমরা জলখাবার খেতে গেলাম। হোটেলটি শহরের মধ্যস্থলে (ডাউন্‌টাউন) । শহরটি পরিস্কার পরিচ্ছন্ন। রাস্তার ধারে ধা্রে অনেক কাফে, পাব আর রেষ্টোরেন্ট চোখে পড়ল। … Continue reading আমার কথা/জুলাই ২০২8

আমার কথা/জুন ২০২৪

ঘুরে এলাম আরকুল পোয়ারোর দেশ অরুন্ধতী ঘোষ এই বছর হঠাৎ অ্যামস্টারড্যাম বেড়াতে যাবার সুযোগ এসে গেল। সময় খুবই কম। মাত্র তিনদিন থাকা হবে, তার মধ্যেই যা দেখার দেখতে হবে। যে মুহূর্তে শুনলাম হল্যান্ড (নেদারল্যান্ডস) যাওয়া হবে, ভা্বলাম এই সুযোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দেখে আসবো। সেই ছোটবেলা থেকে আগাথা ক্রিষ্টির উপন্যাসের বিখ্যাত বেলজিয়ান ডিটেক্টিভ আরকুল পোয়ারোর … Continue reading আমার কথা/জুন ২০২৪

সহচরী ৩০/ ভাস্বতী ভট্টাচার্য/জুন ২০২৩

সহচরী ৩০/ ভাস্বতী ভট্টাচার্য/ ছবি ১) ডাঃ ভাস্বতী ভট্টাচার্য আমার এবারের সহচরী কে নিয়ে লেখার আগে অনেক ভেবেছি তাকে প্রবাসি মেয়ে না বলে এদেশের মেয়ে বলব। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মেছেন, কিন্তু জীবণের বেশ কিছুটা কাল দেশে কাটিয়েছেন। পেশায় ডাক্তার (MD) ওয়েল কর্নেল মেডিক্যাল কলেজে কাজ করেন। আয়ুর্বেদশাস্ত্রে গবেষণা করে সর্বোচ্চ পি এইচ ডি ডিগ্রী নিয়ে … Continue reading সহচরী ৩০/ ভাস্বতী ভট্টাচার্য/জুন ২০২৩

আমার কথা/ফিরে আসা/এপ্রিল ২০২৩

ফিরে আসা অরুন্ধতী ঘোষ সিন ১) নেতাজী সুভাষচন্দ্র বোস আন্ত্ররজাতিক বিমানবন্দর থেকে ব্রিটিস এয়ারওয়েস্‌ প্লেনে উঠেছেন এক ভদ্রলোক, বয়স ৪০ এক কাছেকাছি। আই-ফোন বার করে ফোন করছেন পুরুষকন্ঠঃ হ্যালো, শান্তনু আমি ফিরছি রে, না, তোদের এই কোভিডের মধ্যে আসতে হবে না এয়ারপোর্টে পিক্‌আপ করতে। আমি সেই স্পেশাল ফ্লাইটটা পেয়েছি......হ্যাঁ আমরা আসছি। যে জিনিসগুলো কিনে রাখতে … Continue reading আমার কথা/ফিরে আসা/এপ্রিল ২০২৩

আমার কথা/ মকর সংক্রন্তি ও পিঠে পুলির উৎসব/জানুয়ারী ২০২৩

ছবি ১) পুলি পিঠে ও পায়েস মকর সংক্রন্তি ও পিঠে পুলির উৎসব অরুন্ধতী ঘোষ এই বছর জানুয়ারীর ১৫ তারিখে সকাল ৭টা ১১ মিনিট- বিকেল ৫টা ৪৬ মিনিট অবধি ছিল মকর সংক্রান্তি। এর পরই সূয্যিমামা দক্ষিণ গোলার্ধে শেষ সময় কাটিয়ে আবার ধীরে ধীরে উত্তর গোলার্ধের দিকে যাত্রা করবেন। মকর সংক্রন্তি উৎসব দক্ষিণায়নের শেষ হিসেবে পালিত হয় … Continue reading আমার কথা/ মকর সংক্রন্তি ও পিঠে পুলির উৎসব/জানুয়ারী ২০২৩

সহচরী ২৯/ ভারতী মিত্র/ জানুয়ারী ২০২৩

ছবি ১) শ্রীমতী ভারতী মিত্র অনেকদিন আগের কথা। উৎপল দত্তের অঙ্গার নাটক হবে। একটি সাত বছরের মেয়ে তার বাবা-মায়ের হাত ধরে নাটক দেখতে গেছে। একটি কোলিয়ারী নিয়ে গল্প, যার ম্যানেজার অতি নির্মম মানুষ। কয়লা খনির মধ্যে আগুন লেগেছে। অনেক মজুর খনির মধ্যে আটকে পড়েছে। কি করে আগুন নেভানো যায়, এই নিয়ে জল্পনা চলছে। ম্যানেজার ঠিক … Continue reading সহচরী ২৯/ ভারতী মিত্র/ জানুয়ারী ২০২৩

আমার কথা/ অক্টোবর ২০২২

পটচিত্রের কোজাগরী লক্ষীপূজা অরুন্ধতী ঘোষ সেদিন এক লক্ষীপূজায় গিয়ে দেখি মা লক্ষী সরায় (পটচিত্রে লক্ষী) অবস্থিত। বড় ভালো লেগেছিল এই মাটির সরায় আঁকা দুই সখী জয়া ও বিজয়াকে নিয়ে পূজিতা মা লক্ষীকে। আমি বড় হয়েছি মা লক্ষীর ছবি বা মূর্তি পূজা দেখে। আমার ঠাকুর্দার বাড়িতে  বেনারসী শাড়িতে  মোড়া ধানভর্তি পিতলের ঘড়া পূজা হত। সামনে দেওয়া … Continue reading আমার কথা/ অক্টোবর ২০২২