সহচরী ৩/ শ্রীরূপা মিত্র

২০১৯ এর প্রথম এবং আমার সহচরী ৩ হলেন ৫০ বছরের আমেরিকা-প্রবাসী এবং আদ্যন্ত কলকাতার মেয়ে শ্রীরূপা মিত্র। বাঙ্গালি দের কাছে শ্রীরূপা, আমেরিকান বন্ধুদের কাছে শ্রী আর আমার শ্রীদি। ঠাকুরদা রায়সাহেব জিতেন্দ্রনাথ রক্ষিত গাজীপুর ওপিয়াম ফ্যাক্টরি শুরু করেন। পেশায় ও নেশায় কেমিষ্ট মানুষটি যুক্ত ছিলেন ক্যালকাটা কেমিক্যাল্‌স সঙ্গে।এই পরিবারটি বর্ধমানের অকালপোষের জমিদার পরিবার। এখনও এদের পারিবারিক … Continue reading সহচরী ৩/ শ্রীরূপা মিত্র →

খুচখাচ রান্না ৪/ ভর্তা

১) মাইক্রোওয়েভ-এ বেগুন ভর্তা                  সুস্মিতা ঘোষ উপকরণঃ একটা মাঝারি বেগুন ১/২ মাঝারি পেঁয়াজ কাঁচা লংকা ২-৩ টে সর্ষের তেল নুন পদ্ধতিঃ বেগুনটাকে ধুয়ে মুছে নেবে প্রথমে। একটা পাইরেক্স-এর চৌকো পাত্রে রাখবে। পাত্রে থাকা অবস্থায় বোঁটা টা আস্ত রেখে বেগুনটাকে চার ভাগ করে চিরে নেবে। এবারে দু টেবিল … Continue reading খুচখাচ রান্না ৪/ ভর্তা →

আমার কথা

সহচরী/যশোমান ব্যানার্জী ভিন্ন দেশের ভিন্ন নিয়ম কিংবা রান্না বান্না হাতের কাজের হরেক পুঁতি সাজিয়েছি চুনি পান্না হাজার হাজার গল্প কথা মনকে আছে ভরে আয় না সহচরী সে সব দি তোকে ভাগ করে ******************************************** ২০১৯ এর শুরুতে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আগামী বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, আনন্দে, শান্তিতে থাকুন -এই কামনা করি। … Continue reading আমার কথা →

সহচরী ২/ সুমিত্রা ভট্টাচার্য্য

সহচরী ২ সুমিত্রা ভট্টাচার্য্য এবার আমার সহচরী পর্ব পোষ্ট করতে একটু দেরী হল। কাজের চাপে ব্যাস্ত হয়ে পড়েছিলাম। আমার সহচরী ২ হলেন সুমিত্রাদি- সুমিত্রা ভট্টাচার্য্য। দীর্ঘদিন পরিচয়। আমার ক্লীভল্যান্ড-জীবনের শুরু থেকে। শান্ত-শিষ্ট, স্নেহময়ী এই মানুষটিকে দেখলে বোঝা যায় না যে ভিতরে একজন শক্ত, দৃঢ়চেতা মানুষ আছেন।আরো গুন আছে, ক্রমশঃ প্রকাশ্য। সুমিত্রার জন্ম কালিঘাটের পটুয়াপাড়া লেন … Continue reading সহচরী ২/ সুমিত্রা ভট্টাচার্য্য →

খুচখাচ রান্না ৩ ডিমের কেক

ডিমের কেক নমিতা ঘোষ উপকরণ মুরগীর ডিম ১২ টা মুরগীর কিমা ২০০ গ্রাম ১ টি মাঝারী পেঁয়াজ (কুচি) পালং পাতা কুচি, ২ কাপ নুন (প্রয়োজন মতো) রসুনবাটা ১/২ চা চামচ মাখন ২ চামচ   পদ্ধতী প্রথমে ১২ টি ডিম ভেঙে খুব ভালো করে ফেটিয়ে নাও। একটি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে মুরগীর কিমা নুন আর … Continue reading খুচখাচ রান্না ৩ ডিমের কেক →

কথোপকথন/ সহচরী ১

  সহচরী ১ মিতা পল আমার প্রথম সহচরী হলেন মিতাদি (মিতা পল)। একদিকে পেশায় IT program manager, একাই ৬০ জনের একটি টিম সামলান, অন্যদিকে গৃহিনী, স্ত্রী, মা এবং বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। তবে প্যাশন হল নাটক। এই প্রসঙ্গে পরে বলছি। জন্ম ইচ্ছাপুরে। বাবা ছিলেন ডিফেন্স-এ। সেই সুত্রে পরবর্তী কালে কানপুরে ডিফেন্স কলোনীতে বসবাস … Continue reading কথোপকথন/ সহচরী ১ →

খুচখাচ রান্না ২/ মুশুরের ডালের পাতুরী

  মুশুরের ডালের পাতু্রী নমিতা ঘোষ পদ্ধতিঃ ২ কাপ মুশুর ডাল ভিজিয়ে নাও। এবারে ডালের সংগে ২/৩ টি কাঁচালংকা দিয়ে বেটে নাও। ২ টেঃ চামচ সরু পেঁয়াজ কুঁচি, ২/৩ চামচ ধনে পাতা কুঁচি, ১ চামচ সরু করে কাটা আদা কুঁচি ভাল করে মিশিয়ে নাও। পরিমানমতো নুন আর ১ চামচ সর্ষের তেল মিশিয়ে নাও। এবারে কলাপাতা … Continue reading খুচখাচ রান্না ২/ মুশুরের ডালের পাতুরী →

টুকটাক সেলাই ২/ রংবেরং এর কোষ্টার

রংবেরং এর কোষ্টার নমিতা ঘোষ রাফেয়া (পছন্দমতো রঙের) বা মোটা সুতো বিড্‌স বা পুঁতি কুরুশ পদ্ধতি প্রথমে ৬টি চেন বুনে নিয়ে একটি রিং তৈরী করো। তিনটি চেন বুনে রিং এর মধ্যে ২ ফুল লং, ২ চেন, ২ ফুল লং, আবার ২ ফুল লং, ২ চেন, ২ ফুল লং করে চারবার বুনে প্রথমে বোনা লং এর … Continue reading টুকটাক সেলাই ২/ রংবেরং এর কোষ্টার →

একটু আধটু কথা

পুজো আসছে। আগামী ৭ই অক্টোবর মহালয়া। পুজো মানে আমার কাছে রেডিও তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার অনুষ্ঠান, ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর পাড়ার মাইকে বাজা কিশোরকুমারের গাওয়া “তারে আমি চোখে দেখিনি” অথবা “নয়ন সরসী কেন ভরেছে জলে”। নতুন জামার গন্ধ এখনো চোখ বন্ধ করলে পাই। আমাদের বাড়ির কাছে দুটো … Continue reading একটু আধটু কথা →

আমার কথা

কেন এই ব্লগ টি শুরু করলাম? আমি কলকাতা ছেড়েছি দীর্ঘদিন আগে। প্রথমে ছিলাম ব্যাঙ্গালোর শহরে- বছর পাঁচেক, তারপর ক্লীভল্যান্ড শহরে ও বর্তমানে পিটসবার্গ শহরে। আমেরিকাতে প্রায় ২৩ বছর হতে চল্‌ল। কাজেই প্রবাসী বাঙ্গালী হয়ে গেছি অনেকদিন। এই প্রবাসে অনেকদেশের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, বন্ধুত্ব গড়ে উঠেছে, কিন্তু আমার বাংলা শিকড় গভীরে গেঁথে গেছে। বাংলা ছায়াছবি … Continue reading আমার কথা →